দেশজুড়ে চলা কৃষক আন্দোলনে কি ফাটল ধরলো?
দি নিউজ লায়ন ; দেশজুড়ে চলা কৃষক আন্দোলনে কি ফাটল ধরলো? একদিকে দেশের একটি বৃহদাংশের কৃষক নেতারা কেন্দ্রের তিনটি কৃষক আইন প্রত্যাহারের দাবিতে অনড়, তখন অন্যদিকে গত সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে দেখা করেন হরিয়ানার ২০ জন কৃষকের একটি প্রতিনিধি দলের সঙ্গে। আর এই সাক্ষাত ঘিরে কৌতুহল তৈরি হয়েছে।
ওই বৈঠকের পরেই কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, হরিয়ানার কৃষক নেতাদের কয়েকজন এসে কেন্দ্রের নয়া কৃষি আইনে তাদের সমর্থন জানিয়ে গিয়েছেন। তারা বলছেন, কেন্দ্র যে সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে তাতেই তারা খুশি। তবে হালফিলের প্রেক্ষাপটে হরিয়ানার কৃষকদের একাংশ যেভাবে কেন্দ্রের পক্ষ নিয়েছে তাতে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যারা কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করেন সেই টিমের নাম প্রোগেসিভ ফার্মাস। ওই দলের নেতৃত্বে ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কমল সিং চওহান। কৃষকদের ওই প্রতিনিধি দল কৃষিমন্ত্রীকে জানান, সরকারের আনা নতুন তিনটি কৃষি আইন বাতিল করার দরকার নেই।
প্রস্তাবিত কয়েকটি সংশোধনী আনলেই চলবে। কেন্দ্র দুটি সংশোধনীর প্রস্তাব দিয়েছে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই আলোচনাটি আন্দোলনকারীদের মধ্যে ভাঙন ধরাতে একটি চাল
হতে পারে কেন্নদ্রের তরফে। সিংহভাগ আন্দোলনকারী কৃষক নিজেদের সিদ্ধান্তে অনড়
রয়েছেন। তারা এই আইন প্রত্যাহার করতে চাপ বাড়াচ্ছে কেন্দ্রের উপর।

Post a Comment